Monday, 16 March 2026, 03:30 PM

দেবীগঞ্জে বারি আলু-২৫ প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের দেবীগঞ্জে নতুন জাতের আলু বারি আলু-২৫ এর প্রদর্শনী ট্রায়াল উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) দেবীগঞ্জ উপজেলার প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে এ আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) এর উদ্যোগে খামারি মোবাইল অ্যাপের সার সুপারিশ যাচাই কার্যক্রমের অংশ হিসেবে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ। সভাপতিত্ব করেন BARC-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএই সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। এতে কৃষি কর্মকর্তা, গবেষক ও স্থানীয় কৃষকরা অংশ নেন। বক্তারা বলেন, বারি আলু-২৫ চাষে অধিক ফলন ও লাভের সম্ভাবনা রয়েছে। মাঠ দিবসে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও মোবাইল অ্যাপের মাধ্যমে সার ব্যবহারের সঠিক পরামর্শ দেওয়া হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P