Monday, 16 March 2026, 03:45 PM

দেবীগঞ্জে টি আর কাবিখা বরাদ্দে রাস্তার কাজে অনিয়মের...

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধি; পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌমারী এলাকায় ২০২৫–২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য মাসুদ প্রকল্পটির কাজ বাস্তবায়ন করেন। তবে রাস্তায় প্রয়োজনীয় পরিমাণ মাটি না দিয়ে সামান্য মাটি ফেলে শুধু ঘাস সরানো হয়েছে। ফলে বর্তমানে রাস্তা ধুলোময় হয়ে পড়েছে এবং জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যাও দেখা দিচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জানা যায়, মৌমারী নগরডাঙ্গা নতুন মসজিদ থেকে বানিয়াপাড়া বাদশার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ১ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে স্থানীয়দের ধারণা, প্রকৃতপক্ষে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি ব্যয় করা হয়নি। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P