গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই। কারণ সমালোচনা থাকলেই যেকোনো উদ্যোগ
সঠিকতার পথে এগিয়ে যায়...
কিন্তু কিছু ব্যক্তি অহেতুকভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের ঘিরে মিথ্যা অপপ্রচার, ভুয়া গল্প ও চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্পষ্ট করে বলছি, অপপ্রচার ও মব তৈরি করে কাউকে দমিয়ে রাখা যায় না। এসব নোংরা কৌশল বন্ধ হোক এবং সংশ্লিষ্টরা সাবধান হোক।
আমাদের মনে রাখা প্রয়োজন, বেয়াদবি, ষড়যন্ত্র বা মব দিয়ে নয়; ভালোবাসা, ভদ্রতা ও সততা দিয়েই মানুষের হৃদয় জয় করা যায়।
আর একটা কথা পরিষ্কার করে বলে রাখি—ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে ঘুমের ভান করে থাকে, তাদের জাগানো কঠিন।
ভদ্রতাকে স্বাগতম।
বেয়াদবিকে লাল কার্ড।