Sunday, 15 March 2026, 11:39 PM

কালিয়াকৈরে অজ্ঞাত কিশোরের মৃত্যু

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের একটি অরক্ষিত ড্রেনে পড়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ফুটপাতের পাশে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় কিশোরটি ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত মহাসড়কের পাশে থাকা একটি খোলা ও অরক্ষিত ড্রেনে পড়ে যায়। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ড্রেন থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।এদিকে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয়দের অভিযোগ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে একাধিক ড্রেন খোলা ও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। এসব ড্রেন দ্রুত ঢেকে বা নিরাপত্তা বেষ্টনী স্থাপন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P