Monday, 16 March 2026, 03:30 PM

কিশোরগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে এমপি মুনতাকিমকে সংবর্ধনা

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে প্রেস ক্লাবের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রেস ক্লাব হলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংবর্ধনা প্রদান করা হয়।  এর আগে প্রেস ক্লাব হলরুমে “কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও আমাদের করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদ্বয়ের স্মরণে সভা, দোয়া, ইফতার মাহফিল হয়।   এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানসমূহ হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়াদর্ী গ্রেনেট বাবু, মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক আবুল কাসেম প্রমুখ। এছাড়া বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সমাজসেবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের পক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের হাতে সংবর্ধনার ক্রেষ্ট তুলে দেয়া হয়। এসময় প্রয়াত বরেণ্য সাংবাদিক আলম হোসেন ও এস এস এম বাসুর পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট ও প্রাইজ মানি দেয়া হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P