Sunday, 15 March 2026, 09:57 PM

মাগুড়া দর্জি পাড়া বাইতুন—নূর জামে মসজিদে ইফতার ও...

কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি\ পবিত্র মাহে রমজান উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দর্জি পাড়া বায়তুন—নূর জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন অত্র এলাকার সমাজসেবক আইনজীবি মোজাম্মেল হক (নয়ন)। এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের উপদেষ্টা অলিয়ার রহমান, মশিয়ার রহমান, আব্দুল ওয়াহেদ, নুর ইসলাম, মোহাম্মাদ আলী। আরো উপস্থিতছিলেন অত্র মসজিদের মুয়াজ্জিন আতাউর রহমান, খাদেম মজনু মিয়াসহ কমিটির সদস্যবৃন্দ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ইয়াছিন আলী। 


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P