Monday, 16 March 2026, 03:17 PM

মো. আখতারুজ্জামান স্যার বহুমাত্রিক প্রতিভার অধিকারী, পরম শিক্ষা...


মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি,, বর্ণাঢ্য পেশাগত জীবনে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। প্রধান শিক্ষকঃপঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়( দশ বছরের অধিক কাল) জেলা শিক্ষা অফিসার, পঞ্চগড় প্রধান শিক্ষকঃ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় উপপরিচালক , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চল, রংপুর। হয়েছেন দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় তার হাত ধরে পার করেছে স্বর্ণযুগ। পঞ্চগড় বিপি সরকারি বিদ্যালয়কে মেধা,মনন আর নিজস্ব স্বকীয়তা দিয়েছেন উজাড় করে, অকৃত্রিমভাবে। স্যারের চলে আসার পরেও পঞ্চগড় বিপি স্কুলে সেই ধারাবাহিকতা অনেকটাই আছে। এই কর্মবীর মানুষটির সাথে পঞ্চগড়ে কাজ করার সুযোগ হয়েছে আমার বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও বিতর্ক অঙ্গনে। পেয়েছেন পঞ্চগড়ের আপামর মানুষের অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন আর শ্রদ্ধা। বিনয়ী,সদালাপী, নিরহংকার মানুষটি ছিলেন সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। শৃঙ্খলিত জীবন, কর্মতৎপরতা ও পান্ডিত্য তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সৌভাগ্যক্রমে স্যারের ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে স্যারের সাথে দেখা। তারপর দীর্ঘ আলাপচারিতা ও পঞ্চগড়ের নানা স্মৃতি নিয়ে স্যারের আবেগীয় অভিব্যক্তির প্রকাশ। স্যারের মতো প্রধান শিক্ষক পঞ্চগড় বিপি স্কুল কবে পাবে জানিনা। তবে বিপি স্কুলের চার দেয়ালের প্রতিটি ইট,পাথর, কংক্রিট , ধূলিকনা স্যারকে খুঁজবে প্রতিটি মুহূর্তে। শিক্ষার ক্ষেত্রে পঞ্চগড়বাসী স্যারের কাছে চিরঋণী। প্রথিতযশা এই মহান শিক্ষাগুরুর কথা পঞ্চগড়ের মানুষ বহুকাল মনে রাখবে। স্যারকে পঞ্চগড়ে আসার আমন্ত্রণ জানালাম। আর স্যার দেখে যাবেন, আপনার সন্তানতুল্য পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। পরিশেষে, স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P