Monday, 16 March 2026, 07:11 AM

অপসরনকৃত বাহাগিলি ইউপি চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও দেওয়ার...

কাওছার হামিদ কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের অপসরনকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনকে ভিজিএফ চালের ডিও দেওয়ার প্রতিবাদে শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।




এসময়ে বক্তারা ইউপি সদস্যরা বলেন, ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা এনে সকল ইউপি সদস্যরা অভিযোগ দায়ের করেন। গত বছরের ২২ মার্চ তাকে বরখাস্ত করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে সেটি বাতিল আদেশ নিয়ে আসেন। এতে আবার ইউপি সদস্যরা সেটির বিরুদ্ধে আপিল করলে তাকে বরখাস্ত করে আদালত। তবে এবার আদালতের রায় অমান্য করে তাকে দিয়ে অসহায় দুস্থ মানুষের জন্য ঈদ উপলক্ষ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সেটি সরাসরি আদালতের নির্দেশনা অমান্য করা।


তারা আরও বলেন, সুজাউদ্দৌলা লিপটন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলেন সেখানে কোনো রকম উন্নয়ন মূলক কাজ করেনি। পরে তাকে আদালত থেকে বরখাস্ত করা হয়েছে তবুও এবার জেলা প্রশাসক তাকে ভিজিএফ চাল বিতরণ করেছে। আমরা সেটির প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ইউনিয়ন পরিষদে প্রশাসক বহাল রাখার দাবি জানাই।


এসময়ে ইউপি সদস্য ডাবলু মিয়া বলেন, লিপটন চেয়ারম্যানকে আদালত বরখাস্ত করলেও সেটি না মেনে প্রশাসন তাকে দিয়ে দুস্থ অসহায় মানুষের চাল বিতরণ করেছে। সেটিতে তিনি বিভিন্ন অনিয়ম করেছেন। সরকারি চাল রাতের আঁধারে নিয়ে এসেছেন। এছাড়াও ওয়ার্ড কমিটি করার কথা থাকলেও সেটি করা হয়নি। আমরা এসব বিষয় তদন্ত করে সেখানে প্রশাসক বহাল রাখার দাবি জানাই।  


এবিষয়ে ইউনিয়ন পরিষদের সুজাউদ্দৌলা লিপটন বলেন, আমি বর্তমানে চেয়ারম্যান হিসেবে বহাল আছি। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। তাছাড়া প্রশাসন সবকিছু মেনে আমাকে চাল বিতরণ করার জন্য দিয়েছে। আমার সচিব কয়েকবার তাদের নোটিশ দিয়ে ডেকেছে তারা আসেনি।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমান বলেন, সেখানে ২৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বরখাস্ত হয়েছে এমন কোন ধরনের বিষয় আমার জানা নাই।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, এখন পর্যন্ত জেলা প্রশাসন বা কোথাও থেকে এমন কোন রকমের চিঠি পাইনি। চিঠি পেলে সেখানে প্রশাসক নিয়োগ করা হবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P