Monday, 16 March 2026, 04:02 PM

পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা,,

 মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, দেবীগঞ্জের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. অনন্যা সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড়ের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার নিলয় কুমার রায় ও মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি মহিলা দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছাঃ ফরিদা আক্তার বানু,উপজেলা মহিলা দলের সদস্য সচিব মোছাঃ সাজেদা আক্তার বানু, উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মিতু আক্তার এবং পৌর মহিলা দলের আহ্বায়ক মোছাঃ গোলাপি বেগম, পৌর মহিলা দলের সদস্য সচিব মোছাঃ নিশি বেগম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,কিশোর-কিশোরী গৃহিণী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা নারীর অধিকার রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং নারীর উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমতা ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P