Monday, 16 March 2026, 03:52 PM

পঞ্চগড়ে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ সময়ের...

মোঃ মোমিন ইসলাম সরকার পঞ্চগড় জেলা প্রতিনিধি,, পঞ্চগড় জেলার মানুষের দীর্ঘদিনের একটি ন্যায্য দাবি হলো এখানে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা। ভৌগোলিক অবস্থান ও দূরত্বের কারণে এই জেলায় উন্নত চিকিৎসাসেবা অত্যন্ত প্রয়োজন। পঞ্চগড় বাংলাদেশের সর্বউত্তরের একটি জেলা। হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য দিনাজপুর বা রংপুরে নিতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় পথেই রোগীর অবস্থার অবনতি ঘটে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে। এতে পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ ও কষ্ট তৈরি হয়। জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে তেতুলিয়া ও বাংলাবান্ধার মতো দূরবর্তী অঞ্চলের মানুষ আরও বেশি ভোগান্তির শিকার হন। বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। এসব এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করা এখন অত্যন্ত জরুরি। পঞ্চগড়ে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু চিকিৎসাসেবা উন্নত হবে না, বরং স্থানীয় শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের সুষম ও সমতাভিত্তিক উন্নয়নের স্বার্থে পিছিয়ে পড়া ও অবহেলিত জনপদ পঞ্চগড়কে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই পঞ্চগড়ে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ সময়ের দাবি। সদয় সরকারের কাছে জেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বিনীত অনুরোধ—পঞ্চগড়ে দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মো. রুহুল আমিন প্রধান,, ইন্সট্রাক্টর(সাধারণ) পিটিআই, ঠাকুরগাঁও

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P