জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে এফওএইচ’র (ফ্রেন্ডস অব হিউম্যিানিটি) উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে আর্থিক সহযোগিতা করে ইউএসএ’র এনজিও এফওএইচ নামের প্রতিষ্ঠান। (মঙ্গলবার ১০ মার্চ) সকালে শহরের নিয়ামতপুরে এফওএইচ স্কুল চত্বরে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকলিমা। এতে সভাপতিত্ব করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা হিড’র চেয়ারম্যান মোঃ আব্দুল বারী। ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএ পরিচালিত বে-সরকারি উন্নয়ন সংস্থা এফওএইচ’র প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল লতিফ, সৈয়দপুর উদুর্ভাষী ক্যাম্প উন্নয়ন সোসাইটির সভাপতি মাজেদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালন করেন এফওএইচ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আয়েশা সিদ্দিকা। সৈয়দপুরে আটকেপড়া পাকিস্তানি ক্যাম্পে বসবাসরত এফওএইচ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক র্কচারীরা ওই সুবিধার অংশিদার হোন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, পেঁয়াজ, আলু, লবণ, তেল, আটা, ডাল, দুধ, লাচ্ছা সেমাই, চিনি ও পোলাওয়ের সুগন্ধি চাল। সবমিলে সাড়ে ১৮ কেজি ঈদ সামগ্রী সুবিধাবঞ্চিত পরিবারদের মাঝে তুলে দেয়া হয়।