Monday, 16 March 2026, 03:43 PM

সৈয়দপুরে জামায়াতের ইফতার মাহফিল

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে নীলফামারী-৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর জামায়াত ইসলামী বাংলাদেশ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷  আজ বিকাল ৫টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আমীর জামায়াত ইসলামী বাংলাদেশ ও নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ৷ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা আমীর ও  সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল .মুনতাকিম,সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর শফিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারি মো.মাজাহারুল ইসলাম প্রমুখ ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দপুর পৌর শাখার সহসেক্রেটারি মো.ওয়াজেদ আলী ৷ অনুষ্ঠানে রাজনীতিবিদ,ব্যবসায়ী,সাংবাদিক, সমাজসেবক,দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণির সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ৷


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P