জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীরা। বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতিটি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বিজয় অর্জন করেন।
নীলফামারী-০১ এ আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা)।
তিনি পেয়েছেন ১,৪৯,২১৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল ইসলাম আফেন্দী (খেজুর গাছ) পেয়েছেন ১,১৮,১৬০ ভোট।
নীলফামারী-০২ এ আসনে জয় পেয়েছেন আল ফারুক আব্দুল লতিফ (দাঁড়িপাল্লা)।
তিনি পেয়েছেন ১,৪৫,২০২ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহারিন ইসলাম তুহিন (ধানের শীষ) পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট।
নীলফামারী-০৩ (জলঢাকা) মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে বিজয়ী হয়েছেন ওবায়দুল্লাহ সালাফি (দাঁড়িপাল্লা) ।
তিনি পেয়েছেন ১,০৮,৫৬০ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী (ধানের শীষ) পেয়েছেন ৮৯,১০২ ভোট।
নীলফামারী-০৪ এ আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম (দাঁড়িপাল্লা) বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১,২৪,৮৬৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর সরকার (ধানের শীষ) পেয়েছেন ৮১,৫২৬ ভোট।
এ ফলাফলের মাধ্যমে নীলফামারী জেলায় জামায়াত তাদের শক্ত অবস্থান সুসংহত করেছে। চারটি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের জয় দলটির জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।