Thursday, 12 March 2026, 02:57 AM

নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি...

ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে যাচ্ছে। সৌদি আরব আজ জানিয়েছে, তারা একটি বিমান ঘাঁটি এবং দেশের পূর্বাঞ্চলকে লক্ষ্য করে চালানো পৃথক হামলার সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তারা অন্য এক পোস্টে জানায়, পূর্বাঞ্চলের দিকে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।’

প্রিন্স সুলতান বিমান ঘাঁটি আল খারজ প্রদেশে অবস্থিত। মার্চের ১ তারিখে একটি হামলায় এখানে একজন মার্কিন সৈনিক আহত হয় এবং এক সপ্তাহ পরে মারা যায়।

মন্ত্রণালয় পৃথক এক টুইটে জানিয়েছে,  সৌদি আরবের বাহিনী আরও  নয়টি ড্রোনও প্রতিহত করেছে। এদের মধ্যে পাঁচটি ড্রোন দেশের আল খারজ প্রদেশের পূর্ব দিকে ধ্বংস করা হয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতও আজ বুধবার নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর জানিয়েছে। 

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনির্দিষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে হামলার লক্ষ্য বা স্থান সম্পর্কে  কোনো তথ্য জানানো হয়নি।

ইরানের বিপ্লবী গার্ড গতকাল মঙ্গলবার জানিয়েছে, তারা তেল আবিবসহ ইসরাইলি শহর এবং এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার ভোরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী বাহিনী বাহরাইন ও ইরাকের কুর্দিস্তানে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাসনিম সংবাদ সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনায় ব্যাপক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বাহরাইন কর্তৃপক্ষ জানায়, দেশটি ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত দেশটিতে দুইজন নিহত হয়েছে।bss

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P