Wednesday, 25 February 2026, 05:21 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়।

আজ (সোমবার) আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো: মঞ্জুরুল হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হল। 

একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। bss

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P