Wednesday, 25 February 2026, 07:13 AM

কালিয়াকৈরে তিনজন ছিনতাইকারী গ্রেফতার, পলাতক ১

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মো. স্বপন মিয়া (২৫) তার সহকর্মী আঁখি আক্তারকে রাজশাহীগামী বাসে তুলে দিতে কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড়ে যান। পরে রাত প্রায় ১১টা ৫ মিনিটে তিনি ও তার সহকর্মী রত্না খাতুন চন্দ্রা ফ্লাইওভারের নিচে সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে কয়েকজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের ভয় দেখিয়ে স্বপন মিয়ার কাছ থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহায়তায় গোবরারটেক বন এলাকা থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় এক আসামি কৌশলে পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার গাঘুরিয়া গ্রামের মৃত আবুজাফর মল্লিকের ছেলে রাশেদ মল্লিক (২১),লক্ষিপুর জেলার কমল নগর থানার খান পাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে আরিফ হোসেন (৩১) ও দিনাজপুর জেলার বিরল থানার বালা পুকুর শংকরপুর গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। পলাতক আসামির নাম সাগর (২৬) বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়,আটককৃতদের দেহ তল্লাশি করে একটি ধারালো সুইচ গিয়ার চাকু এবং ছিনতাইকৃত টাকার অংশবিশেষ উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা আটক আসামিদের মারধর করলে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।চিকিৎসা শেষে আসামিদের থানায় নেওয়া হলে ভুক্তভোগী স্বপন মিয়া আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বলেন,“ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনজন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P