সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার জাতীয় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার ঝাউতলায় 'দ্যা মুঘল এম্পায়ার' রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেস্টুরেন্টের বিভিন্ন খাদ্যদ্রব্যে ক্ষতিকারক রং ব্যবহার করায় 'দ্যা মুঘল এম্পায়ার" রেস্টুরেন্টকে সতর্কতামূলক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকাল ২.৩০ ঘটিকা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চলে।
এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্য সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। পুরো রমজান মাস জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।