Wednesday, 25 February 2026, 05:20 AM

নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আজ পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

সোমবার সকাল পৌনে দশটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতি তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ ভরতপুর বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানটি দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাজীরকোনা নামকস্থানে পরিচালিত হয়। 

টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৬৫/২-এস হতে আনুমানিক ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে।

তিনি আরো জানান, জব্দকৃত এসব মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। bss

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P