Thursday, 12 February 2026, 05:40 AM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারী—৪ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফাসারী) সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারী—৪ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশর আমীর পীর সাহেব চরমোনাই এর মনোনীত সংসদ সদস্য হাতপাকা প্রতীক এর প্রার্থী আলহাজ্ব শহিদুল ইসলাম বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জে দলীয় কার্যালয়ে ইশতেহার ঘোষাণা উপলক্ষ্যে এক আলোচনা করেন।

তিনি বলেন আমি আপনাদের দোয়ায় এমপি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার জনসাধারণের নাগরিক ও মানবিক অধিকার বাস্তবায়নসহ শিক্ষাখাত, স্বাস্থ্যখাত, জনসেবা, ধর্মীয় সহবস্থান, সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি, নারী নিরাপত্তা, পরিবেশ বান্ধব এরিয়াসহ সাত দফা ইশতেহার ঘোষাণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা শাথার সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা মোঃ আব্দুল হালিম, সেক্রেটারী জেনারেল সুলতান মামুদ, ইসলামী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শাহজাহান কবির, ইসলামী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার সাবেক সভাপতি জাকারিয়া, ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মোঃ এহসানুল হক মাজহারী, প্রচার সম্পাদক মোঃ তৌহিদ হাসান ও হাফেজ মোঃ আদম ইসলাম। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী—৪ আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শহিদুল ইসলাম বলেন আমরা কোন টাকার রাজনীতি করিনা নিজের টাকা খরচ করে রাজনীতি করি। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন প্রকার অসঙ্খা আছে কিনা? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কিশোরগঞ্জ আমার এলাকা এখানে আমার সাথে কেউ সহিংসতা করে পাত্তা পাবেনা,উল্টো তাদেরকে লেজ গুটিয়ে পালাতে হবে, এছাড়া একটি মহল বিভিন্ন মাধ্যমে প্রপাগন্ডা ছড়াচ্ছে আমি নাকী নির্বাচন থেকে সরিয়েছি এসব মিথ্যা প্রচার প্রচারণা থেকে বিরত থাকতে বলছি তাদেরকে।

তিনি কিশোরগঞ্জ ও সৈয়দপুর নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন বেকার ও শিক্ষিত যুব শ্রেনির জন্য নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ ও স্বনির্ভর সৈয়দপুর—কিশোরগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের মুল প্রতিপাদ্য হবে কাজ করি আয় করি—জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P